বিশেষ অভিযানে শনিবার নড়াইল ও কুমিল্লায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
বিভিন্ন মামলা ও অভিযোগে নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডুমুরতলা গ্রামের আব্দুর রাজ্জাকসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুলসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। যে কোন সহিংসতা এড়াতে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
তাদের মধ্যে আট বিএনপি ও দুই জামাত-শিবির নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: