অপরাধ

লামায় যৌথ অভিযানে ২৫টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৪ জন আটক

লামায় যৌথ অভিযানে ২৫টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৪ জন আটক
লামায় যৌথ অভিযানে ২৫টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৪ জন আটক

বান্দরবানের লামায় র্যা ব-সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ ৪জনকে আটক করা হয়েছে।

র্যা ব জানায়, অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়া দুর্গম পাহাড়ের অরণ্যে চট্টগ্রাম র্যা ব-৭ এবং আলীকদম সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান চালায়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গোপন আস্তা থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ২০৩৭ রাউন্ড গুলিসহ ৪ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- থুইচা মং মারমা (৩৬), চাইমুং মারমা (৩৬), এক্য মারমা (৩৯) এবং মিফং মারমা (৪৫)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি এসবিবিএল, ১১টি ওয়ানশুটারগান, দুই হাজার ৩৭ রাউন্ট বিভিন্ন অস্ত্রের গুলি।

আটকের পর র্যা ব হেফাজতে সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যা বের কর্মকর্তা মেজর রুহুল আমীন জানান, লামার ফাসিয়াখালীতে পাহাড়ের অরণ্যে র্যা ব এবং সেনাবাহিনীর একটি দল যৌথভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৫টি আগ্নেয়াস্ত্র সরঞ্জামসহ ৪ জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে—তারা সবাই অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানান তিনি।

ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এ অঞ্চলের লোকজনেরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ