অপরাধ

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নুরুল ইসলাম নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরী নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

রোববার ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎকস মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামসুল হক বলেন, শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাসার বাদশা নামে এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

পরে রাতে তাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ