অপরাধ

সাতক্ষীরায় আনসারউল্লাহর ২ সদস্য আটক

আটক
আটক
সাতক্ষীরা সদর উপজেলা থেকে ৫০ রাউন্ড গুলিসহ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে ভাদড়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে আশরাফুল ইসলাম ঢালী নামের এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫০ রাউন্ড গুলি। পরে জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার রয়েছে এমন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলম বাবুলকেও নিজ বাড়ি থেকে গেপ্তার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদে, আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তারা। দুই বছর আগে ঢাকার মিরপুর এলাকার একটি গোপন আস্তায় থেকে তারা জঙ্গি প্রশিক্ষন নিয়েছে বলে জানায়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ