অপরাধ

সৌদি আরবে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রু আটক

সৌদি আরবে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রুক আটক
সৌদি আরবে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রুক আটক

সৌদি আরবের একটি হোটেল থেকে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রুকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের ‘হোটেল রেডিসন ব্লু’ থেকে এই দুই বাংলাদেশিকে আটক করা হয়।

তারা হলো আল মামুন শিশির ওরফে ফেরদৌস (৩০) ও আরিফ পাঠান রহিত (৩০)।

সৌদি আরবের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, রিয়াদ পুলিশের গোয়েন্দা শাখার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল ওই দুই বিমান ক্রুর কাছে ইয়াবা থাকার খবর পায় সেই খবরের ভিত্তিতেই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তবে তাদের কাছে ইয়াবা ছিল না কি ভায়াগ্রা ছিল, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে নিষিদ্ধ কোনো মাদক ছিল বলে শুনেছি জানান তিনি।

শাকিল মেরাজ জানান, বিমানের এ দুই কর্মী গত ২৭ ফেব্রুয়ারি সৌদি আরবে যান এবং তারা দায়িত্বরত অবস্থায় ছিলেন।

শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে— তিনি দুই বছর আগে ও আরিফ পাঠান বিমানে যোগ দেন এক বছর আগে।

তিনি আরো বলেন, তাদের ফিরিয়ে আনতে সৌদিআরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে বলা হয়েছে।

সৌদি আরবে একেকটি ইয়াবা বড়ি বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ