অপরাধ

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত
মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলীমুদ্দীন স্কুলের পাশে সোমবার সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন নিহত হয়েছেন। এ সময় পুলিশের আরো এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা বলেন, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়িটিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর চালায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ