অপরাধ

রাজধানীতে গারো মা-মেয়ে হত্যায় ৪ জন গ্রেপ্তার

রাজধানীতে গারো মা-মেয়ে হত্যায় ৪ জন গ্রেপ্তার
রাজধানীতে গারো মা-মেয়ে হত্যায় ৪ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশান কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি সঞ্জিতসহ চার জনকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যা ব।

বৃহস্পতিবার সকালে র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী থেকে ওই চার জনকে গ্রেপ্তার করেন র্যা ব সদস্যরা।

গত মঙ্গলবার সন্ধ্যায় কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলির বাসা থেকে সুজাতা চিরিং (৪২) এবং তার মা বেসেতের (৬৫) মরদেহ উদ্ধার হয়। তাদের একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ।

গতকাল এ ঘটনায় সুজাতার স্বামী আশিস মানকিন গুলশান থানায় যে মামলা দায়ের করেন। সেখানে সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার সময় সঞ্জিতসহ ওই চারজনকে ওই ভবনে ঢুকতে এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসতে দেখা যায়। তার পরপরই পরিবারের এক সদস্য বাসায় ফিরে মৃতদেহ দেখে বাড়িওয়ালার সহায়তায় পুলিশকে খবর দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ