রাজধানীর মিরপুরের পীরেরবাগে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত যুবক ডিবির পরিদর্শক জালাল উদ্দিন হত্যার প্রধান সন্দেহভাজন, তার নাম হাসান।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পীরেরবাগ ৬০ ফুট রাস্তার ভাঙা ব্রিজ শাপলা হাউজিং এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় আগে থেকে সেখানে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের বন্দুকযুদ্ধের পরে সেখানে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশে দাবি, তাদের কাছে ডিবির পরিদর্শক জালাল উদ্দিন হত্যার প্রধান সন্দেহভাজন হাসানের যে ছবি আছে, তার সঙ্গে নিহতের চেহারার মিল রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: