অপরাধ

জাপানি নাগরিক-মাজারের খাদেম হত্যা মামলার আইনজীবী নিখোঁজ

আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক
আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক

জাপানি নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজের প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসি।

শনিবার সকালে রংপুর নগরীর স্টেশন এলাকায় ঢাকা-রংপুর রেলপথ অবরোধ করে স্থানীয়রা। বিক্ষোভকারিরা ঢাকা-কুড়িগ্রাম সড়কও অবরোধ করে। এ সময় রথিশ চন্দ্র ভৌমিককে দ্রুত উদ্ধারের দাবি জানান তারা।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র্যা ব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্রাকিং করে দেখা হচ্ছে।

এদিকে, আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুরে তোলপাড় শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত তার স্বজনরা ও সহকর্মীরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে শনিবার সকাল পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রথিশ চন্দ্র ভৌমিক হোশি কোনিও ও খাদেম হত্যা মামলায় সরকার পক্ষে মামলা পরিচালনাকারি প্রধান আইনজীবী। তার নেতৃত্বে ওই দুই মামলায় ৭ জঙ্গির ফাঁসির রায় হয়।

উল্লেখ্য, রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা অ্যাডভোকেট জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুই মামলায় সাত জঙ্গির ফাঁসি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ