অপরাধ

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০

আটক
আটক

ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার সময় প্রতারণার অভিযোগে ১০ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) কর্মকর্তারা।

শনিবার সকালে ডিবি উত্তরের উপকমিশনার মশিউর রহমান মোবাইল ফোনে এ তথ্য পাঠিয়েছেন।

গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে পরীক্ষায় প্রতারণা করে আসছিল।

তিনি বলেন, তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে।

গোয়েন্দা এ কর্মকর্তা বলেন, ১০ জনের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কোচিং সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ