কুমিল্লার কলেজছাত্র সাগর দত্ত হত্যা মামলার প্রধান আসামি সোহাগ উদ্দিন রানা গ্রেপ্তার হয়েছে।
গতকাল রাত ১২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বলেন, গতকাল রাত ১২টায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার কুমিল্লার রেসকোর্স এলাকায় একটি মেসে গলাকেটে হত্যা করা হয় সাগর দত্তকে। ওই দিন মেসে সজীব সাহা নামের আরেকজন গুলিবিদ্ধ হন।
হত্যার ঘটনার গত বৃহস্পতিবার নিহত সাগর দত্তের বাবা শংকর দত্ত বাদী হয়ে হত্যা মামলা করেন।
এদিকে, কোতোয়ালি থানার উপপরিদর্শক জসিম আল মামুন অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। দুটি মামলায় একজনের নাম উল্লেখ করে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: