অপরাধ

ফেইসবুকে অপপ্রচারে দুই শতাধিক অ্যাকাউন্ট শনাক্ত

ফেইসবুকে অপপ্রচারে দুই শতাধিক অ্যাকাউন্ট শনাক্ত
ফেইসবুকে অপপ্রচারে দুই শতাধিক অ্যাকাউন্ট শনাক্ত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে অনলাইনে অপপ্রচার চালানো দুই শতাধিক ফেইসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

শনিবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে, এমন দুই শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। তারা কেন এ কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চলে।

এর ধারাবাহিকতায় গত রোববার আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের তুলে দেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ফেইসবুকে গুজব ছড়িয়ে পড়ে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে জাতীয় সংসদে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ