নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে উগ্র মতবাদের বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব।
বুধবার র্যা ব-১১ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে এক নারী ও দুই জন পুরুষ রয়েছে।
র্যা ব কর্মকর্তা আলেক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
তাদের কাছ থেকে বিভিন্ন জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: