কুমিল্লার দাউদকান্দির রায়নগর এলাকার মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতচক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কিছুদিন ধরে বিভিন্ন ট্রাক, কাভার্ডভ্যান আটকে ডাকাতি হচ্ছিলো। এরই ভিত্তিতে কুমিল্লা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রায়নগর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে রুবাইয়াত হোসেন বাবুল নামের এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরেক ডাকাতকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: