অপরাধ

পুঠিয়ায় আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

পুঠিয়ায় আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার
পুঠিয়ায় আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বানেশ্বর বাজার ও জামিরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো- পুঠিয়ার জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), আকতার আলী ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পুঠিয়ার বিভিন্ন এলাকায় সংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলো তারা। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে গ্রেপ্তার করা হয়; পরে তার দেওয়া তথ্যে জামিরা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফরহাদ ও জাহাঙ্গীরকে।

তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই ও তিনটি লিফলেট উদ্ধারের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ