অপরাধ

মেহেরপুরে দুপক্ষের গুলি বিনিময়, নিহত ১

 মেহেরপুরে দুপক্ষের গুলি বিনিময়, নিহত ১
মেহেরপুরে দুপক্ষের গুলি বিনিময়, নিহত ১

মেহেরপুর শহরের ব্রাক অফিসের কাছে সন্ত্রাসী বাহিনীর দুপক্ষের গোলাগুলিতে খাদেমুল নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ৩টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

খাদেমুল হোসেন শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে শহরের ব্রাক অফিসের পাশে গিয়ে খাদেমুল গুলিবৃদ্ধ মরদেহ পড়ে আছে দেখতে পাই।

পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাদেমুলের নামে মেহেরপুর তিন থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা ও সে তালিকাভুক্ত আসামি বলে জানান ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ