ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে ব্যঙ্গ করার অভিযোগে বিডিজবসের সিইও একেএম ফাহিম মাসরুরকে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
ফাহিম মাসরুকে বুধবার বেলা একটার দিকে রাজধানীর কারওয়ানবাজারে বিডিজবসের কার্যালয় থেকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ফেসবুক আইডি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ফাহিম মাসরুকে ডাকা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়। ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন আকার অভিযোগে তার বিরুদ্ধে ছাত্রলীগের এক নেতা ৫৭ ধারায় মামলা করেন।
ফাহিম মাসরুর বিডিজবস ছাড়াও বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: