অপরাধ

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবা আরিফ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে মুন্সিগঞ্জের দূর্গাবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে দেওয়া তার স্বীকারোক্তি অনুযায়ী রাত দেড়টার দিকে তাকে নিয়েই গজারিয়া কান্দিতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

পথে কাটাখালি মুন্সিরহাট হাটের সংযোগ সড়কের চর হায়দ্রাবাদ এলাকায় পৌঁছলে , আগে থেকেই ওঁৎ পেতে থাকা আরিফের সঙ্গীরা তাদের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে আরিফ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত আরিফের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।

এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ