অপরাধ

গাজীপুরে জামাতের আমিরসহ ৪৫ জনকে আটক

আটক
আটক

গাজীপুরে নাশকতার অভিযোগে মহানগর জামাতের আমির সানাউল্লাহসহ ৪৫ জনকে অটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ও জিহাদী বই। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোর সাড়ে সাতটার দিকে গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে গাজীপুরে জামাতের মহানগর আমীর সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫টি পেট্রোল বোমা, ৪টি ককটেল ও জিহাদী বই।

আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে সেখানে জড়ো হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ