ময়মনসিংহ শহরের গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার আসামি কালা চান (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার ভোরে শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ সে নিহত হন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর র্যা লির মোড় থেকে কালা চানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছে ইয়াবা ও ছুরি পাওয়া যায়।
তিনি জানান, পরে কালা চানকে নিয়ে মাদক সম্রাট সিরাজকে ধরার জন্য আলিয়া মাদ্রাসা এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত সিরাজ বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের এই গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে কালা চানের মৃত্যু হয়।
ওসি আশিকুর বলেন, হত্যা, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে কালা চানের বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে।