সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৫টি মামলার আসামি নিহত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে নবাব আলী নামের গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি জানান এছাড়াও ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৪টি রামদা ও ছোড়া উদ্ধার করা হয়েছে। নবাব আলী হত্যা, ডাকাতি, চুরি স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলার আসামি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: