অপরাধ

নড়াইল-কিশোরগঞ্জে ইয়াবা বিক্রিতা কাউন্সিলরসহ আটক ২৮

আটক
আটক

নড়াইলে নাশকতা মামলার আসামি, অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, কিশোরগঞ্জের হোসেনপুরে ইয়াবাসহ মো. মাসুম বাবুল নামে এক পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাইছমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম এ তথ্য জানান।

আটক মো. মাসুম বাবুল হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাইছমা-পদুরগাতি এলাকার মো. লাল মিয়ার ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর।

মো. আরাফাতুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতেন ওয়ার্ড কাউন্সিলর মাসুম বাবুল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার কাইছমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে হোসেনপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

নড়াইল জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গতকাল রাত থেকে আজ- বুধবার সকাল পর্যন্ত জেলার চারটি উপজেলায় অভিযান চালায় পুলিশ।

এসময় সদর থানা থেকে নাশকতা মামলার এক আসামি ও তিন মাদক ব্যবসায়ীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থেকে গ্রেপ্তার করা হয় ১০ জনকে। তাদের মধ্যে দুইজন অভিযুক্ত মাদক ব্যবসায়ী। নড়াগাতী থেকে অভিযুক্ত এক মাদক ব্যবসায়ীসহ পাঁচ জন ও কালিয়া থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ