অপরাধ

রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ৫ জনকে হত্যায় এখনো মামলা হয়নি

রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ৫ জনকে হত্যা
রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ৫ জনকে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।

শনিবার নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি জানিয়েছেন, দুইটি ঘটনায় ভিকটিমদের পরিবার সঙ্গে কথা বলে মামলা দায়েরের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান, আজকের মধ্যে মামলা দায়ের করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

গতকাল নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্যচট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের সহ-সভাপতি শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার পথে দূর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ৫ জন নিহত ও ৭ জন আহত হন।

এর আগে বৃহস্পতিবার বাসা থেকে কার্যালয়ে যাওয়ার সময় শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়দের ধারণা এই ঘটনার পিছনে রয়েছে ইউপিডিএফের কট্টরপন্থী প্রসিত-খীসা গ্রুপ।

এদিকে, দুই দিনে টানা হত্যাকাণ্ডের পেছনে ইউপিডিএফকে দায়ী করে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন হত্যার শিকার দলের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ