অপরাধ

বাড্ডা-চুয়াডাঙায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

বাড্ডা-চুয়াডাঙায় ‘বন্দুকযুদ্ধ’
বাড্ডা-চুয়াডাঙায় ‘বন্দুকযুদ্ধ’

রাজধানীর বাড্ডার আফতাবনগর ও চুয়াডাঙার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেজে, গতকাল বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে এসব ‘বন্দুকযুদ্ধ’ হয়।

রাজধানীর বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আফতাবনগরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাফায়েত তামরিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এদিকে, চুয়াডাঙার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, অস্ত্র ও ডাকাতিসহ নয় মামলার আসামি ও এলাকার চিহ্নিত জামু-কামরুল বাহিনীর সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম গতকাল বিকেলে দামুড়হুদা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে রাইফেলের দুটি কার্তুজ পাওয়া যায়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করেন।

এসআই আব্বাস উদ্দিন ও কয়েকজন পুলিশ মিরাজুলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হন। মিরাজুলের গ্রাম হাতিভাঙ্গায় যাওয়ার সময় গোবিন্দহুদা ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। পুলিশ এ সময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দুর্বৃত্তরা পাল্টা গুলি ছোড়ে। টানা ২৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ চলে। এতে পুলিশের সঙ্গে থাকা মিরাজুল দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আউলিয়ার রহমান মৃত ঘোষণা করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মিরাজুলের স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, রাইফেলের দুটি কার্তুজ, দুটি হাতবোমা ও একটি রামদা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ