ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন,, কৃষক আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিয়ে পলাতক আসামিদের ধরতে রাত ৩টার দিকে স্থানীয় জয়বাংলা বাজার থেকে পরানগঞ্জগামী সড়কের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও গুলি ছোঁড়ে।
এ সময়আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আলমগীর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, নগরীর সানকিপাড়ার এসএ রোড এলাকায় ভোর চারটার দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।
পুলিশের বলছে, বৃহস্পতিবার রাতে স্কুলশিক্ষক মোবারক মোর্শেদ মিল্কীর ওপর ছিনতাইকারিদের হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।