অপরাধ

বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি সোনা উদ্ধার

সোনা উদ্ধার
সোনা উদ্ধার

মালয়েশিয়া থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৯ কেজির বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে শুল্ক বিভাগ।

শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগের একটি দল সকাল ৬টায় হজরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালায়।

সেখানে একটি সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকার মতো। এ ঘটনায় ১৯৬৯ সালের শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ