ঝিনাইদহ-টাঙ্গাইল-যশোর-চুয়াডাঙ্গা-নরসিংদী ও রাজশাহী এবং গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে ৯ জন নিহত হয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছব্দুল ইসলাম নামের এক মাদক চোরাকারবারী নিহত হয়েছেন।
গতরাত ১ টা ৪০ মিনিটের দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ছব্দুল নরেন্দ্রপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ রাখা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান, গতরাত ১ টা ৪০ মিনিটের দিকে র্যাব জেলার কালীগঞ্জের নরেন্দ্রপুরে গাড়ি তল্লাশি করছিল। এসময় একদল মাদক চোরাকারবারী র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
কয়েক রাউন্ড গুলি চলার পর মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছব্দুল ইসলাম নামের এক মাদক চোরাকারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় র্যা ব সদস্যরা উদ্ধার করে। গুলিবিদ্ধ ছব্দুলকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যাব ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
ছব্দুল দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবার করে আসছিল বলে জানায় র্যাব।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একমাদক ব্যাবসায়ী নিহত হয়েছেন।
এসময় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল ও ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা।
মাদক ব্যাবসায়ী ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার আবুল কালাম আজাদ।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কোমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার একটি ইট ভাটায় একদল মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছে। র্যা ব এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা র্যা বের উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি চালায়। পরে র্যা ব পাল্টা গুলি ছোড়লে একজন মাদক ব্যবসায়ী গুলি বিদ্ধ হন বাকিরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর:
যশোরে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হয়েছেন। দুটি স্থানে কথিত এ বন্দুকযুদ্ধের পর পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
তারা সবাই মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর শেখহাটি ও খোলাডাঙ্গায় মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে গোলাগুলি করছে-এমন সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ওই স্থান দুটিতে যায়। এসময় শেখহাটির নওয়াব আলীর খেজুর বাগান নামক স্থান থেকে দুইটি মৃতদেহ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।
একইসাথে খোলাডাঙ্গা মাঠের মধ্যে থেকে এক মরদেহ ও ১০০পিস ইয়াবা উদ্ধার করে বলে জানান ওসি।
তবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও গুলির খোসা পাওয়ার কথাও জানান তিনি।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ভোর ৪টা ৫মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক তরুণ কুমার গুলিবিদ্ধ একটি ও যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম দুটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন। মরদেহ তিনটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী জনাব আলি নিহত হয়েছেন।
রোববার রাতে জীবননগর উপজেলার উথলি সন্যাসিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জনাব আলি জীবননগর উপজেলার উথলি মালোপাড়ার মহাসিন ওরফে জামাত আলির ছেলে।
জীবননগর থানার ওসি মাহামুদুর রহমান জানায়, রোববার রাতে জীবননগর থানা পুলিশের একটি টহল দল উপজেলার উথলি সন্যাসিপাড়া নামক স্থানের পাকা রাস্তার পাশে অবস্থান করছিল। ৩-৪ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্য গুলি বিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হাটে। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে মাদক ব্যবসায়ী জনাব আলিকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও এক বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
তিনি আরও জানান, জনাব আলির বিরুদ্ধে জীবননগর থানায় ৮-১০ মামলা রয়েছে।
নরসিংদীতে রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলার ঘোড়াশাল পৌরসভার পলাশ থানায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
র্যা ব জানায়, রাতে ইমান আলী ও তার সহযোগীরা মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছিলেন বলে খবর পেয়ে সেখানে র্যা ব-১১ এর একটি দল অভিযান চালায়। এসময় টের পেয়ে তারা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি চালালে তারা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে।
গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রনি নিহত হয়েছেন।