অপরাধ

কারওয়ান বাজারে ডিএনসিসির অভিযান, জরিমানা

কারওয়ান বাজারে ডিএনসিসির অভিযান
কারওয়ান বাজারে ডিএনসিসির অভিযান

রাজধানীর কারওয়ান বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিটি করপোরশেনের নির্ধারিত নিত্যপণ্যের দামের তালিকা না থাকায়—ফুটপাত দখল করে পণ্য রাখার দায়ে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ৯টি দোকানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোজায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত। আরেক অভিযানে ফলে রাসয়ানিক ব্যবহারের দায়ে একজনকে ৬ মাসের সাজা দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। তবে ভেজালবিরোধী অভিযান নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রাজধানীর কারওয়ান বাজারে সোমবার সকালে ভেজালবিরোধী অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ডি এম ব্রয়লার, আনোয়ার ট্রেডার্স, সোনারগাঁও স্টোর, ইউসুফ জেনারেল স্টোর, হাজী এন্টারপ্রাইজসহ মুরগির, মুদি, হার্ডওয়্যারের ৯টি দোকানে অভিযান চালায় তারা। সিটি করপোরেশনের নির্ধারিত দামে পণ্য বিক্রি না করা, ফুটপাত দখল করে দোকান বসানোসহ বিভিন্ন অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

এদিকে, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার ফলের আড়তে এ ভেজাল বিরোধী অভিযান চালিয়েছেন। ফলে রাসায়নিক ব্যবহারের দায়ে একজনকে ৬মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রোজাকে সামনে রেখে এই ভেজালবিরোধী অভিযান জোরদার করা হলেও, সারা বছরই এমন অভিযান চালানো উচিত বলে মনে করেন সাধারণ মানুষ।

তবে এধরনের অভিযানে দীর্ঘমেয়াদে কোন সুফল আসে না বলেও মনে করেন কেউ কেউ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ