নাটোরের গুরুদাসপুর থেকে হামজা ও গোলাম হোসেন নামে অভিযুক্ত দুই জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গ্রেপ্তার করা জঙ্গিরা হলো: আমীর হামজা ও তার সহযোগী গোলাম হোসেন ওরফে স্বাধীন।
ডিবির এ কর্মকর্তা আরো জানান, এরমধ্যে আমীর হামজা সন্ত্রাস দমন আইনে মামলার পলাতক আসামি।
তারা পূর্বপড়া গ্রামের একটি পুকুর পাড়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ এবং বৈঠক করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
আমীর হামজার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল এবং গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এদিকে, গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ৫৯ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: