চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে জামাতের নেতাকর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় সাড়াশি অভিযান চালিয়ে সোমবার রাতে থেকে জামাত নেতাকর্মীসহ ৩০ জন আটক করা হয়। জেলার চার উপজেলার বিভান্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন জামাতের নেতাকর্মী এবং বাকীরা বিভিন্ন মামলার আসামী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: