অপরাধ

নওগাঁ-বরিশালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক ২০

আটক
আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে নওগাঁ ও বরিশাল থেকে প্রতারক চক্রের হোতা ও ছাত্রলীগ নেতাসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলার সময় ১০ জনকে গ্রপ্তার করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিভাইসও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বরিশালে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ অভিযান 'ডেল্টা' পরিচালনার সময় ইম্পোরিয়াল হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে মো. শহীদুল ইসলামকে আটক করা হয়। এসময় সেখান থেকে পরীক্ষার্থী ও তাদের স্বজনসহ আরো সাতজনকে আটক করা হয়।

জব্দ করা হয় দেড় লাখ টাকা, ৩টি ইলেকট্রনিক ডিভাইস ও ৮টি মোবাইল সেট। পরে আটক শহীদুলের স্বীকারোক্তি অনুযায়ী সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম বাপ্পির বাসায় অভিযান চালিয়ে এক পরীক্ষার্থীসহ বাপ্পিকে আটক করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ