অপরাধ

হাজারীবাগ-কারওয়ান বাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

 হাজারীবাগ-কারওয়ান বাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক
হাজারীবাগ-কারওয়ান বাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

রাজধানীর হাজারীবাগ ও কারওয়ান বাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এসময় ইয়াবা, মদসহ মাদক দ্রব্যও উদ্ধার করে পুলিশ।

সারাদেশের মতো রাজধানীতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শনিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারাদেশের মতো রাজধানীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাড়াশি মাদক বিরোধী অভিযান শুরু করেছে।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন বস্তিতে এ অভিযান শুরু করে তারা। ডগ স্কোয়াড ও শতাধিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।

দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে ৪৭জনকে আটক করা হয়।

তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সকালে হাজারীবাগ গণকটুলী বস্তিতে অভিযান চালায় পুলিশ।

এ এলাকা থেকে মাদক সেবন, মাদক ব্যবসায় ও সরবরাহের সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।

এছাড়া রোজাকে সামনে রেখে রাজধানীর শ্যামলী, জুড়াইন, কমলাপুর ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও অজ্ঞান পার্টির ৬১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ