অপরাধ

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩০

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩০
নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩০

নড়াইলে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিয়াউর সিকদারকে (৩৬) দেশীয় তৈরি শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।

সে উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিয়াউর সিকদারকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে দেশীয় তৈরী একটি শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেতে সোমবার সকাল পর্যন্ত চার থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৫পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত থেতে সোমবার সকাল পর্যন্তু চার থানায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সদর থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ীসহ ৬ জন, লোহাগড়া থানা পুলিশ ১০ জন, কালিয়া থানা পুলিশ ৬ জন এবং নড়াগাতি থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন অস্ত্র-গুলি এবং মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ