অপরাধ

যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান
যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারো মাদকবিরোধী অভিযান চালিয়ে সোমবার যাত্রাবাড়ীর ধলপুর এলকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘণ্টা ব্যাপি এ অভিযানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আমর্ড ফোর্স ও ডগ স্কোয়াডের সদস্যরা অংশ নেন।

এ সময় উদ্ধার করা হয় ইয়াবা, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য। এছাড়াও নগরীর দক্ষিণখান এলাকা থেকে দুই রোহিঙ্গাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তিন হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, এই অভিযানে মাদক সংশ্লিষ্ট চিহ্নিতদের গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে, রাজধানীর দক্ষিণ এলাকা থেকে দুই রোহিঙ্গাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুই রোহিঙ্গা ব্যক্তি অর্থের বিনিময়ে বিশেষ কৌশলে পাকস্থলীতে করে ঢাকায় ইয়াবা সরবরাহ করতেন।

এছাড়াও কক্সবাজার এলাকার অনেক রোহিঙ্গা শিশু অর্থের লোভে মাদক সরবরাহে জড়িত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ