অপরাধ

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মৌলভীবাজার
মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পবই গ্রামে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত ইসলাম উদ্দিন নিহত হয়েছেন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ কয়েকজন ডাকাত পবই গ্রামে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত সর্দার ইসলাম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। পরে ডাকাতরা একটি দেশিয় এলজি, রামদা ও গুলি ফেলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, নিহত ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানাসহ প্রায় ১০টি ডাকাতি মামলা রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ