অপরাধ

কুমিল্লা –কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

‘বন্দুকযুদ্ধে’
‘বন্দুকযুদ্ধে’

দেশজুড়ে চলমান র্যা ব-পুলিশের মাদকবিরোধী অভিযানে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে কুমিল্লা ও কক্সবাজারে নিহত হয়েছেন দুইজন— এদিকে, নোয়াখালীতে থানা হেফাজতে এক মাদকব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল ফয়সল জানান, শুক্রবার মধ্যরাতে চৌদ্দগ্রামের উজিরপুরের কড়ইবন রাস্তার মাথায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এসময় গোলাগুলিতে সাদ্দাম হোসেন নামে ও্ই মাদক ব্যবসায়ী নিহত হন।

সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি এলাকার আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে।

মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ