অপরাধ

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

‘বন্দুকযুদ্ধে'
‘বন্দুকযুদ্ধে'

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে র্যা ব-পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীর নিহত হয়েছেন।

এ নিয়ে গত ১৯ দিনে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৮ জনে। মাদক বিরোধী অভিযানে রাজধানীতে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, পঞ্চগড়ে আটকের পর এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযানে যায় র্যা ব। এ সময় র্যা বকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যা বও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক সেবীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুহুলকে উদ্ধার করে তারা।

পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পঞ্চগড়ে আটকের পর কাজল শেখ মাজু নামের এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কাজলের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মাজুর মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের বানিয়াপট্টি এলাকা থেকে মাজুকে আটক করে ডিবি পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ