দেশের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে তবে রোববার থেকে সোমবার পর্যন্ত কোনো কথিত বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায়নি।
রাজধানীসহ নড়াইল ও গাজীপুরে এ অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
রোববার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইয়াবাসহ আসাদ নামের এক আনসার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় নড়াইল সদর থানায় ৬ জন, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতি থানায় ৫ জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এদিকে, গাজীপুরের মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: