মাদকের কারবার করে কোটিপতি বনে যাওয়া ৩০০ ব্যক্তির সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য এবং তাদের কাছে আসা অভিযোগ যাচাই-বাছাই করে এ তালিকা করেছে সংস্থাটি। এতে যাদের নাম রয়েছে তারা দেশের শীর্ষ মাদক কারবারী।
দুদকের তথ্য মতে, তাদের বিরুদ্ধে আসা অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে ৭৭টি নথি খোলা হয়েছে। সেইসঙ্গে এসব মাদক কারবারীদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করতে শিগগির ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।
এ তালিকায় থাকা ঢাকার রূপনগরের ঝিলপাড়ায় চলন্তিকা বস্তি এলাকার নজরুল ইসলাম নজু গত ২৭ মে রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: