অপরাধ

চাঁদপুরে আ’লীগ নেত্রী খুন, স্বামী-সতীন আটক

চাঁদপুরে মহিলা আ’লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে মহিলা আ’লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামী সতীনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের পরিচয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লা বলেন, সোমবার জহিরুল ইসলাম এবং মঙ্গলবার সকালে জুলেখাকে আটক করা হয়।

নিহতের ভাই ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নঈম জানান, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি জানান, ফেন্সিকে পেছন থেকে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আমার ধারণা-তাকে ইফতারের আগেই হত্যা করা হয়েছে কারণ, তার হাতে ব্যাগ এবং পায়ে মোজা ছিল। এ থেকে ধারণা করছি, সে বাসায় আসার পরপরই তাকে পেছন থেকে মাথায় আঘাত করা হয়। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়।

তিনি জানান, হত্যার পর তার স্বামী জহিরুল ইসলাম দোকানে গিয়ে বেশ কয়েকটি সিগারেট পান করেন।

এর আগে ৪ জুন সোমবার রাত ১২টার দিকে শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকায় এসপি অফিসের সামনের নিজ বাসা থেকে অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সির (৫০) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ফেন্সির ভাই আবু নঈমের অভিযোগ, ফেন্সিকে তার স্বামী জহিরুল ইসলাম হত্যা করেছে।

তিনি বলেন, জহিরুল কয়েক বছর আগে আরেকটি বিয়ে করেন সেটি নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল।

নিহতের আরেক ভাই ফোরকান বলেন, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর ঝামেলা ছিল। সে কারণেই তার বোনকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, জহিরুল ইসলাম রাত ১১টার দিকে আমাদের খবর দেন। আমরা গিয়ে দেখি বোনের রক্তাক্ত দেহ কক্ষের মেঝেতে পড়ে আছে।

নিহত ফেন্সির মেয়ে চিকিৎসক পুষ্পও তার মায়ের হত্যার জন্য বাবাকেই দায়ী করে বলেন, এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার মাকে বাবা ও ওই মহিলা (দ্বিতীয় স্ত্রী) মিলে অনেক হুমকি দিয়েছে আগে-পরে।

তবে অ্যাড. জহিরুল ইসলাম বলেন, আমি বাসায় ছিলাম না। মসজিদে নামাজ পড়তে গিয়েছি। বাসায় এসে দেখি রুমের দরজা খোলা। মেঝেতে তার দেহ পড়ে আছে। পরে আমার চিৎকারে লোকজন ছুটে আসে।

স্বজনরা জানান, নিহত ফেন্সি প্রায় ২৮ বছর ধরে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। এরপর তিনি গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। জহিরুল-ফেন্সির দাম্পত্য জীবন তিন দশকেরও বেশি সময়ের। তাদের তিন মেয়ের মধ্যে দু’জন দেশের বাইরে থাকেন। আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজে পড়ছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লা বলেন, নিহতের মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সম্ভবত একটি প্রচণ্ড আঘাতেই তিনি মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি তার স্বামী বাসায় রয়েছেন।

ওসি জানান, শাহীন সুলতানা ফেন্সির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অ্যাড.জহির ও তার দ্বিতীয় স্ত্রী পুলিশের হেফাজতে রয়েছে। মামলা হলেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ফেন্সির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসক তার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছেন। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা আমরা খতিয়ে দেখছি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ