অপরাধ

রিমান্ড-জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে আসিফ

আসিফ আকবর
আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রলয় রায় (উপ পুলিশ পরিদর্শক সিআইডি ঢাকা) পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসিফ আকবরকে আদালতে হাজির করেন।

আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে হত্যার হুমকি দিয়েছেন আসামি আসিফ। তিনি ইচ্ছাকৃতভাবে অশ্লীল বক্তব্য প্রকাশ করে এবং মিথ্যা কথা বলে ফেসবুক লাইভে এসে লাখ লাখ মানুষকে শুনিয়ে বাদীর বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন।

আবেদনে আরও বলা হয়েছে, মামলার ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং মূল ঘটনা উন্মোচন ও মূল হোতাসহ অন্যদের তথ্য সংগ্রহের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করছে পুলিশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হন সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে এফডিসির কাছে তার অফিস থেকে গ্রেপ্তার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় তাকে ধরা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে। এ মামলায় আসিফ ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামি রয়েছেন।

মামলার বাদী শফিক তুহিন বলেন, আসিফকে গ্রেপ্তারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় শফিক তুহিন মামলাটি করেন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

শফিক তুহিন তার মামলায় অভিযোগ করেছেন, ১ জুন রাত নয়টার দিকে একটি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

শফিক তুহিন তার অভিযোগে উল্লেখ করেন, ঘটনা জানার পর তিনি ২ জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত ১০টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আসিফের এই বক্তব্যের পর তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন। আসিফের লাইভ লাখ লাখ মানুষ দেখেছে। তিনি উসকানি দিয়েছেন। শফিক তুহিনের মানহানি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ