গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বিকেলে শাহবাগ থেকে গ্রেপ্তারের পর রাতে তাকে ছেড়ে দেয়া হয়।
এর আগে শাহবাগে বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপত্র ডা: ইমরান এইচ সরকারকে আটক করে র্যাব।
বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চ এবং ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচি চলাকালে একটি মাইক্রোবাস গিয়ে জাদুঘরের সামনে থেকে ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যায়।
এ সময় ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ সংগঠনটির কর্মীরা বাধা দিলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এ সময় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলসহ কমপক্ষে ৩ জন আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: