অপরাধ

মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

দেশের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

এরমধ্যে ঠাকুরগাঁও ও রংপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন মারা গেছেন। আর দিনাজপুরে এক মাদকব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ভদ্রেশ্বরী বন্দর নামক এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন নামে পুলিশের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

নিহত শামীম রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে রাণীশংকৈল ও হরিপুর থানায় মাদকের মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় শামীম নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে ঘটনাস্থল থেকে ৩৪০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রংপুর :

রংপুরের নগরীর কুকরুল ফুল আমেরতল তিন রাস্তার মোড়ে শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা ওরফে বিষ কালাই নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রংপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, কুকরুল ফুল আমেরতল এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যবসায়ী আবু মুসা নিহত হন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুকযুদ্ধেদেশীয় পিস্তলসহ ১৭৭ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

দিনাজপুর:

দিনাজপুর সদর উপজেলার খাড়িপাড়া নামক এলাকায় এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে ওই মাদক ব্যবসায়ী।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে গোলাগুলির খবর পেয়ে সদর উপজেলার উথরাইল ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় যায় পুলিশ। সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে নিহত ব্যক্তিকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শ্যুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ