অপরাধ

ঢাকা-সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

 সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধ’
সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধ’

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও জনসংযোগ কর্মকর্তা আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেলস্টেশনের কাছে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি ও ৩০০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

আবু ইউসুফ আরো বলেন, শাহীন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

আবু ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশনের কাছে মাদক বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ে মাদক বিক্রেতা শাহীন শেখ গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু ইউসুফ জানান, শাহীনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ আইনে ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, এ নিয়ে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হলেন।

এদিকে, ঢাকার ভাটারায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোরে টার্গেট কিলিংয়ের জন্য কয়েকজন ভাড়াটে খুনি গরুর হাঁট এলাকায় জড়ো হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

পরে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল ইসলাম নামে এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শফিকুল ইসলাম একজন পেশাদার খুনি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ