অপরাধ

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সারাদেশে র্যা ব-পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। তারা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা উপজেলার ফুলপুরে অভিযান চালায় পুলিশ।এসময় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আলী হোসেন নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলী হোসেন ডাকাতি, চুরি ও পুলিশের ওপর হামলাসহ ২৫টিরও বেশি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে স্বপন নামের আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত স্বপনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ