অপরাধ

চট্টগ্রামে জামাত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

চট্টগ্রামে জামাত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক
চট্টগ্রামে জামাত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

চট্টগ্রামে একটি মোটেল থেকে জামাত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসাইন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোড এলাকায় পর্যটন করপোরেশনের ‘মোটেল সৈকত’ এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেখানে শিবিরের সাংস্কৃতিক সংগঠন পারাবারের উদ্যোগে পুর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান চলছিল বলে জানান তিনি।

পুলিশের ধারণা, অনুষ্ঠানে সরকার বিরোধী প্রচারণা চলছিল। আটককৃতদের মধ্যে নগর জামাতের সেক্রেটারি জেনারেল আ জ ম ওবায়েদ উল্লাহসহ জামাত-শিবিরের নেতাকর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ