অপরাধ

পাবনায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত- যশোরে ২ জনের মরদেহ উদ্ধার

 ‘বন্দুকযুদ্ধ’
‘বন্দুকযুদ্ধ’

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা।

সুজয়নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে।

তিনি বলেন, শনিবার রাত ১টার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

তিনি আরো বলেন, ২০১০ সালে ওই এলাকায় গুলি চালিয়ে চার পুলিশ সদস্যকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিজাম মণ্ডল। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।

এদিকে, যশোরের মণিরামপুর থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দুটি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে তারা নিহত হন।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা বন্ধন নার্সারী এলাকায় দু’দল সন্ত্রাসীর গোলাগুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ