অপরাধ

পাবনায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা
পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার তেবাড়িয়া বাজারে রোববার বিকেল ৬টার দিকে দিনে-দুপুরে আব্দুল গফুর (৫৫) ও মুদি দোকানদার ইদ্রিস আলী (৪২) নামের দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের ব্যাপারে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আব্দুল গফুর তেবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে বাজারে ঢুকে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে গফুরকে এলোপাথাড়ি কোপাতে থাকে এবং গুলি করে হত্যা করে। এ সময় বাজারের মুদি দোকানদার ইদ্রিস আলী এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

নিহত আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে ও ও ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে। এদের মধ্যে গফুর সাবেক সেনা সদস্য ছিলেন। তিনি চরমপন্থি সংগঠন পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল লাল পতাকা)’র সাথে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ