অপরাধ

নির্বাচনে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা মিজান গ্রেপ্তার

 অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান মিজান
অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান মিজান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান মিজানকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে।

পুলিশের অভিযোগ, তিনি গাজীপুর নির্বাচনে নাশকতার ষড়যন্ত্র করেছিলেন।

ডিবির (উত্তর) উপকমিশনার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুরে নির্বাচনকেন্দ্রিক নাশকতার ষড়যন্ত্রে মিজানুর রহমানকে ধরা করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের সমর্থক সাজিয়ে জালভোট দেয়া এবং তা ভিডিও করে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন মিজানুর রহমান।

পুলিশ জানিয়েছে, গাজীপুর নির্বাচনে নাশকতার চেষ্টা সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। মিজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এ বিষয়ে তার পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কন্সপেরেসি লিক নামক একটি ইউটিউব চ্যানেলে অবসরপ্রাপ্ত মেজর মিজানের কথোপকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে ওই অডিও ক্লিপটি মিজানের বলে নিশ্চিত করা হয়। তবে অডিওতে অন্য প্রান্তের কণ্ঠটির পরিচয় জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ