অপরাধ

খুলনা ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

‘বন্দুকযুদ্ধ’
‘বন্দুকযুদ্ধ’

খুলনা মহানগরীর বাগমারা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

তারা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক সুভেন্দু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে ওই ২ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত ২ জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ